কিভাবে অর্ডার করবেন
অর্ডার করতে অ্যাকাউন্ট খোলার দরকার নেই। নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- পণ্য বাছাই করুন। পছন্দের পণ্যের পেজে গিয়ে "এখনই কিনুন" বা "কার্টে যোগ করুন" বোতামে চাপুন।
- তথ্য দিন। আপনার নাম, মোবাইল নম্বর ও পুরো ঠিকানা (জেলা, থানা/এলাকাসহ) লিখুন।
- অর্ডার নিশ্চিত করুন। পণ্যের দাম, ডেলিভারি চার্জ ও সর্বমোট দেখে "অর্ডার নিশ্চিত করুন" বোতামে চাপুন।
- আমাদের ফোন ধরুন। অর্ডার নিশ্চিত করতে আমরা ফোন বা SMS-এ যোগাযোগ করতে পারি।
- পণ্য বুঝে নিন। ডেলিভারি ম্যানের সামনে পণ্য দেখে নিন, তারপর টাকা দিন।
অর্ডারের খবর জানতে
"অর্ডার ট্র্যাক" পেজে আপনার মোবাইল নম্বর বা অর্ডার নম্বর দিয়ে অর্ডারের অবস্থা দেখতে পারবেন।
ফোন বা WhatsApp-এ অর্ডার
ওয়েবসাইটে অর্ডার করতে অসুবিধা হলে আমাদের হটলাইনে ফোন করুন বা WhatsApp-এ পণ্যের নাম, আপনার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর লিখে পাঠান।